রাতের অন্ধকারে তালা ভেঙে দুঃসাহসিক চুরি স্কুলে - The News Lion

রাতের অন্ধকারে তালা ভেঙে দুঃসাহসিক চুরি স্কুলে

 


দি নিউজ লায়ন;  করোনা পরিস্থিতির কারনে দীর্ঘদিন ধরেই বন্ধ স্কুল।আর এই সুযোগেই  রাতের অন্ধকারে  তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল  অশোকনগরে কাজলা রবীন্দ্র শিক্ষা নিকেতনে।স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাজলা এলাকায়। খোয়া গেছে কম্পিউটার, গ্যাসের সিলিন্ডার, মিড ডে মিলের বাসনপত্র সহ দুটি সবুজ সাথী সাইকেল ।   বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভাশীষ ঘোষ বৃহস্পতিবার অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে নির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে চুরির তদন্ত শুরু হয়েছে।


স্কুল সুত্রে জানা গেছে বুধবার রাতেই চুরির ঘটনা ঘটেছে।  বিদ্যালয়ের গ্রিলের তালা সহ একাধিক ক্লাস ঘরের দরজা, অফিস ঘরের তালা ভেঙে চোরের দলটি চুরি করে চম্পট দিয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভাশীষ ঘোষ জানান 

চারটি কম্পিউটার, মিড ডে মিলের গ্যাসের সিলিন্ডার, বাসনপত্র, দুটি সবুজ সাথী সাইকেল  চুরি হয়েছে।

 অভিযোগের পরেই চুরির তদন্ত করতে স্কুলে আসেন অশোকনগর থানার পুলিশ।পুলিশের অনুমান  প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চোরের দলটি বিদ্যালয়ে তান্ডব চালিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.